বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

বন্দরে অটোরিক্সা চালক মাসুম হত্যার আসামীরা এখোনো গ্রেপ্তার হয়নি।

Reporter Name / ১০৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

বন্দরে অটোরিক্সা চালক মাসুম রানার মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের  হয়েছে।

এ ঘটনায় নিহত রিক্সাচালকের স্ত্রী সুমা বেগম বাদী হয়ে গত শনিবার রাতে ২ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

নিহত রিক্সা চালক মাছুম রানা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর থানার ২৬নং ওয়ার্ডের সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

হত্যা মামলার আসামীরা হলো  ২৬ নং ওয়ার্ড বন্দরের সোনাচরা এলাকার  বারেকের ছেলে মোঃ রাসেল (৪০) ও ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকার খোরশেদের ছেলে সাইফুল (৪৩)।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় রামনগর কাজের উদ্দেশ্য বাসা থেকে বের হয়ে উল্লেখিত রিক্সা চালক নিখোঁজ হয়।

নিখোঁজের ৬ দিন পর গত শনিবার (৪ জুলাই) দুপুরে বন্দর থানার  মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের  ঢাকেশ্বরী এলাকার একটি ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, আমার স্বামী রিক্সা চালক মাসুম রানা একই থানার  ২৬ নং ওয়ার্ডের সোনাচড়া এলাকার বারেক মিয়ার ছেলে রাসেল ও মনারবাড়ী এলাকার খোরশেদ মিয়ার ছেলর সাইফুলসহ   তাহাদের সাথে থাকা অজ্ঞাতনামা বিবাদীদের সাথে প্রায়ই চলাফেরা করত।

এলাকার মাদক বেচাকেনা ও চুরি ডাকাতিকে কেন্দ্র করিয়া তাহাদের মধ্যে বিরোধ ছিল। এর জের ধরে  গত সোমবার (২৯ জুন) দুপুর ১২টা হতে গত শনিবার (৪ জুলাই) সকাল ১০টার মধ্যবর্তী যে কোন সময় উল্লেখিত বিবাদীগন হত্যা করে  লাশ গুম করার উদ্দেশ্যে বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী সাকিনস্থ জনৈক বিল্লালের চায়ের দোকানের পিছনের ডোবায় মৃতদেহ ফেলে রাখে বলে লোকমুখে জানতে পারি।

উল্লেখিত বিবাদীগনরা চুরি, ডাকাতি ও মাদকদ্রব্য বেচা কেনার সাথে জড়িত রয়েছে বলে এলাকায় জনশ্রুতি আছে।

এ ব্যাপারে  বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, এ ঘটনায় দুই জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
06 July 2026

বন্দরে অটোরিক্সা চালক মাসুম হত্যার আসামীরা এখোনো গ্রেপ্তার হয়নি।

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
06 July 2026

বন্দরে অটোরিক্সা চালক মাসুম হত্যার আসামীরা এখোনো গ্রেপ্তার হয়নি।

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta