মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ* সিদ্ধিরগঞ্জে ডাকাত সাহেব আলী হত্যা সন্ত্রাসী সাজ্জাদকে ঘিরে নানা অভিযোগ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ঢাকার বাস টার্মিনাল সরিয়ে আনা হচ্ছে কাঁচপুরে।

Reporter Name / ৪০১ Time View
Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ঢাকার যানজট কমাতে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী চার মাসের মধ্যে কাঁচপুরে নতুন টার্মিনাল ব্যবহার উপযোগী করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। তাই প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রটি জানিয়েছে, কাঁচপুর বাস টার্মিনালের শেড নির্মাণ, টিকিট কাউন্টার, টয়লেট এবং অফিস কক্ষসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ’ শীর্ষক কাজটি সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চার মাসের মধ্যে কাঁচপুরে প্রস্তাবিত টার্মিনাল ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেয়।

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডকে কাজটি বাস্তবায়নের জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা।

প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম ঢালাই ও টাইলস বসানো, ১৫ হাজার ৫৭৩ কেজি প্রোফাইল শিট দিয়ে শেড নির্মাণ, ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, পার্টিশন এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে সায়েদাবাদ এলাকায় যানবাহনের চাপ কমবে এবং রাজধানীর পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
09 July 2026

ঢাকার বাস টার্মিনাল সরিয়ে আনা হচ্ছে কাঁচপুরে।

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
09 July 2026

ঢাকার বাস টার্মিনাল সরিয়ে আনা হচ্ছে কাঁচপুরে।

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta