মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ* সিদ্ধিরগঞ্জে ডাকাত সাহেব আলী হত্যা সন্ত্রাসী সাজ্জাদকে ঘিরে নানা অভিযোগ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ*

এইচ এম জোনায়েদ / ৪৯ Time View
Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা

তারিখ : ২২.১০.২৬

প্রেস বিজ্ঞপ্তি

*নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ*

নারায়ণগঞ্জ জেলাব্যাপী বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি, এবং সন্ত্রাসী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির মোঃ মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা বলেন, আজ ২২ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সরকারি দলের অঙ্গসংগঠন যুবদলের দুই গ্রুপের বিবাদমান সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই দিন পূর্বে রূপগঞ্জে মাহফিলের পোস্টারে নাম দেওয়াকে কেন্দ্র করে সরকারী দলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ব্যতীত জেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী ঘটনা অহরহ ঘটছে। আমরা এ সকল ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিতে তারা আরো বলেন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী ঘটনায় যারা জড়িত তারা আইনের ফাক ফোকর গলিয়ে বার বার একই অপরাধে সম্পৃক্ত হচ্ছে । জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল, জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারা অতীতের ফ্যাসিবাদী পথ পরিহার করে গণতান্ত্রিক নিয়ম তান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারি দলের সন্ত্রাসী কর্মকান্ডে জনমনে ভীতি, আতংক, হতাশা বৃদ্ধি পাচ্ছে।

বিবৃতিতে তারা অনতিবিলম্বে এ সকল বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান

বার্তা প্রেরক
আবু সাঈদ মুন্না
সহকারী সেক্রেটারি ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী
নারায়ণগঞ্জ জেলা
২২.১০.২৬

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
22 October 2026

নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ*

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
22 October 2026

নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ*

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta