সোনারগাঁয়ে উপজেলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত- চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নাম ঘোষণা
সোনারগাঁ সংবাদদাতাঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেদ্র করে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন (রবিবার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াতের জেলা অফিস মুঈদ ফাউন্ডেশনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলা নির্বাচন কমিটির তত্বাবধায়ক মাওলানা আশরাফুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মোঃ মুন্না, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলা নির্বাচন কমিটির তত্বাবধায়ক মাওলানা আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলামী মনোনীত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও কেন্দ্রীয় শিক্ষা ফেডারেশনের অফিস সেক্রেটারি অধ্যাপক ড. আসগর আলী, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, সোনারগাঁও উপজেলা (উত্তর) জামায়াতের আমীর এডভোকেট দেওয়ান মোঃ খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা দক্ষিন জামায়াতের আমীর মো: মাহবুবুর রহমান, সোনারগাঁও উপজেলা নির্বাচন কমিটির সদস্য মো: তোফাজ্জল হোসাইনসহ সোনারগাঁও উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীগণ।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার বলেন, গত ২ বছরে মানুষরা বিএনপিকে ও দেখেছে জামায়াতকে ও দেখেছে। বিএনপির যে স্বভাব সে স্বভাবের কোন পরিবর্তন হয়নি। জামায়াতে ইসলামী কে ও দেখার সুযোগ পেয়েছে। জামায়াতে ইসলামী কোন দখলবাজি, টেন্ডারবাজি ও নারী কেলেংকারীতে যুক্ত ছিলো না। আমাদের কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সকল নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আমাদের ময়দান উর্বর আমরা আশা বাদী আমাদের রেজাল্ট ভালো হবে। আমাদের এজেন্ডা কে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা করে যেতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, ৫ আগস্টের পূর্বে ইদুর বিড়ালের পালানোর জায়গা ছিল কিন্তু আমাদের জন্য পালানোর কোন জায়গা ছিল না। এটা ভাবার কোন সুযোগ নেই যে আমরা অনেক কিছু হয়ে গেছি, অনেক কিছু করে ফেলেছি। আমরা যা করি শুধুমাত্র আলাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। যে আন্দোলনের নেতা হাসিমুখ ফাসির মঞ্চে যেতে পারে সে আন্দোলনের কর্মী আমরা। এজন্য আসুন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনের দিকে এগিয়ে যাই। আজকে যাদের নাম ঘোষণা করা হবে তারা আজ থেকেই মাঠে নেমে যাবেন কাজ করা
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের তদারককারী আবু সাঈদ মোঃ মুন্না বলেন, সংগঠনের স্বার্থে যখন যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি পূজা করা যাবে না। সংগঠনের ভাব মর্যাদা যাতে ক্ষুন্ন হয় সেদিকে খেয়াল করে কাজ করতে হবে। স্থানীয় নির্বাচনে কোন পদ বিনা চ্যালেঞ্জ এ ছাড়া যাবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাকী, জামায়াত নেতা দেওয়ান মো: খোরশেদ আলম, মো: মাহবুবুর রহমান,তোফাজ্জল হোসাইন প্রমুখ।