মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ* সিদ্ধিরগঞ্জে ডাকাত সাহেব আলী হত্যা সন্ত্রাসী সাজ্জাদকে ঘিরে নানা অভিযোগ রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ মারধর ও স্ট্যাম্পে জোরপূর্ব স্বাক্ষরের অভিযোগ চেয়ারম্যান প্রার্থী হওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান

মো: জয়নাল আবেদীন / ৩২ Time View
Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার সদস্য (রুকন) শিক্ষাশিবিরে

 

কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, কুরআন হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আজ ২৩ অক্টোবর (জুমাবার)  সকালে নারায়ণগঞ্জের বন্দরে একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে  ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত  দিনব্যাপী  সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ভারপ্রাপ্ত জেলা আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ  সদস্য  ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার,  সাবেক জেলা আমীর  মোহাম্মদ মমিনুল হক  সরকার, জেলার সহকারী  সেক্রেটারী আবু সাঈদ মুন্না,  মাওলানা আশরাফুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়, কুরআন-সুন্নাহর আলোকে গঠিত ও পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।  এ আন্দোলনের সদস্যদেরকে সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুসরণ  করে নিজেদেরকে সর্বোচ্চ নৈতিক ও আদর্শিক মানে উন্নীত করতে হবে।

তিনি বলেন,  শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।  শয়তান  নিয়মিত মানুষকে  বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায়।  তাই সকল প্রকার বিভ্রান্তি ও বিচ্যুতি থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য কুরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নে মনোনিবেশ করতে হবে।

অধয়ন ও অনুশীলনের  মাধ্যমে নিজেদের জ্ঞানকে পরিশিলীত করতে হবে,  জ্ঞানের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারলে বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন,  বিশ্ব ব্যবস্থাপনায় এখন অনেক পরিবর্তন এসেছে।  আধুনিক প্রযুক্তির ব্যবহার পৃথিবীকে মানুষের হাতের  মুঠোয় এনে দিয়েছে প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে এসে হাজির হয়েছে।  এ  সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে দক্ষ জনশক্তি  হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল  মাসুদুর রহমান গিয়াস  বলেন,  প্রতিটি পাড়ায় মহল্লায় জামায়াতে ইসলামীর সংগঠন গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত সুখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকে এগিয়ে আসতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
23 October 2026

কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ------মাওলানা মুহাম্মদ শাহজাহান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
23 October 2026

কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ------মাওলানা মুহাম্মদ শাহজাহান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta