বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

মো: জয়নাল আবেদীন / ৩৭ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Oplus_131072

হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

নারায়ণগঞ্জ বার্তা ডেস্ক : হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় মোগরাপাড়া চৌরাস্তা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। এ সময় হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

মিছিলে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ, জেলা যুব শক্তির সাবেক আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, রায়হান, অনিকসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তুহিন মাহমুদ বলেন, তাঁরা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান এবং হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, এ ধরনের সহিংস রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন, অন্যথায় দল ও সমর্থকেরা নীরব থাকবে না।

সমাবেশ থেকে বক্তারা হবিগঞ্জে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
29 July 2026

হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
29 July 2026

হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta