শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির  সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামী গ্রেফতার

সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: জয়নাল আবেদীন / ২৫ Time View
Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টংঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের সার্ভিস লেনে ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল।

তিনি আরও বলেন, অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা পুলিশের একটি টিম, ফায়ার সার্ভিস ও মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
10 September 2026

সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
10 September 2026

সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta