শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির  সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামী গ্রেফতার

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

মো: জয়নাল আবেদীন / ৩২ Time View
Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় পূর্ব শত্রুতার জেরে জাইদুল আকন্দের আম বাগানের ৩০ টি ফলজ আম গাছ কেঁটে ফেলেছে দূর্বৃত্তরা। বাগানের মালিক জাইদুল আকন্দ জানান- ০৭ সেপ্টেম্বর (সোমবার) রাতে ২০/২৫ সদস্যের একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমবাগানে প্রবেশ করেন। এ সময় তারা বাগানে থাকা ৩০টি ফলজ আমগাছ কেটে ফেলে। দুর্বৃতদের হামলায় ছোট ভাই রকমত উল্লাহ আকন্দ গুরুতর আহত হয়েছেন। এসময় রকমত উল্লাহর প্যান্টের পকেটে থাকা ১০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহত রকমত উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বাগানের মালিক জাইদুল আকন্দ বাদী হয়ে স্থানীয় আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (৫০), ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) সহ ১৬ জন ও অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন বলেন, বাগানের আম গাছ কেটে ফেলার ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
08 September 2026

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
08 September 2026

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta