শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির  সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামী গ্রেফতার

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

মো: জয়নাল আবেদীন / ৩০ Time View
Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের বারদীতে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ডাক্তার আবু বকর সিদ্দিক রোমান।

 

আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বারদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ওয়ার্ডের চেঙ্গাকান্দি কেন্দ্রীয় জামে বড় মসজিদে ধারাবাহিক গণ সংযোগের অংশ হিসেবে গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটি মসজিদের ইমাম নিয়োগের সময় মুসুল্লিরা যেভাবে ইমামের চরিত্র ঠিক আছে কিনা, ইমামের শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, ইমাম সৎ ও দক্ষ কিনা এই ব্যাপারে খোঁজখবর নেন। একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি জনপদের ইমাম অর্থাৎ নেতা। সুতরাং একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার ক্ষেত্রেও ভোটারদের উচিত ওই চেয়ারম্যান সৎ ও যোগ্য কিনা, চরিত্রবান কিনা, আমানতদার কিনা যাচাই করা। আমি সকলকে সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান ও আদর্শবান চেয়ারম্যান নির্বাচিত করার আহ্বান জানাই।

এ সময় উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার সভাপতি মজিবুর রহমান মোল্লা, জামায়েত নেতা আবু বকর সিদ্দিক, এডভোকেট সানাউল্লাহ, আকিব ও প্রমুখ নেতৃবৃন্দ।

এক ভোটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমরা বহু চেয়ারম্যান দেখেছি তারা আমাদের অধিকার সংরক্ষণ করতে পারেনি। আমরা এইবার অবশ্যই শিক্ষিত, মার্জিত ও ইসলামী আদর্শবান চেয়ারম্যান নির্বাচিত করব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
11 September 2026

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
11 September 2026

বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta