শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির  সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামী গ্রেফতার

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার

মো: জয়নাল আবেদীন / ২৪ Time View
Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার রূপসী কলা বাগান এলাকায় র‌্যাবের অভিযানে অনলাইনে ভূয়া চাকরির প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ১০ যুবককে উদ্ধার করেছে র‌্যাব-১১ । বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি
নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর সিনিয়র এএসপি ও স্কোয়াড কমান্ডার মো. মাহমুদুজ্জামান।

গ্রেফতারকৃত আসামিরা হলোঃ- সিরাজুল ইসলাম (২৯) পিতা- মৃত আকমল মিয়া, সাং- ছুফিবাড়ি, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম, অমিত হাসান (২৩), পিতা- আব্দুল মান্নান, সাং- চলিতাবানি, থানা- রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী।

র‌্যাবের অনুসন্ধান সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো শপিংমলে সেলসম্যান পদে আকর্ষনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ১০ জন যুবককে প্রলুব্ধ করা হয়। পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানার তারাব পৌরসভার উত্তর রূপসী কলাবাগান এলাকার মাস্টার বাড়ির একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আসামিরা চাকরি দেওয়ার কথা বলে প্রসেসিং ফি বাবদ প্রত্যেকের কাছ থেকে নগদ ৭,০০০ টাকা করে ৭০,০০০ টাকা জোরপূর্বক আত্মসাৎ করে। পরবর্তীতে চাকরি না দিয়ে ভিকটিমদের ওই স্থানে তিন-চার দিন ধরে খাবার ও পানি না দিয়ে আটকে রাখা হয়। আটক থাকা অবস্থায় ভিকটিমেরা খাবার চাইলে কিংবা চলে যেতে চাইলে তাদের ওপর অমানুষিক শারীরিক নির্যাতন চালানো হতো। গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ সেপ্টেম্বর বিকেল ৫ টায় র‌্যাব-১১ এবং রূপগঞ্জ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল উত্তর রূপসী কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জিম্মি অবস্থায় থাকা ১০ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রের মূলহোতা সিরাজুল ও তার সহযোগী অমিত হাসানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
10 September 2026

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
10 September 2026

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta