মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার

মো: জয়নাল আবেদীন / ১৩ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ২ জন, নিয়মিত মামলায় ২ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন, বৈষম্যবিরোধী মামলায় ৩ জন এবং মাদকসেবী ৭ জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাত মাদকসেবী হলেন—আপন খান (২১), মো. ইমরান (২২), খোরশেদ (৩০), মো. আকবর (৩৯), মো. আফাজ উদ্দিন (৪০), জসিম সরকার (৫৫) ও মো. তাজুল ইসলাম (২৫)।

নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে মো. শাহ আলম (৪০) ও রকিবুল হাসান ইমন (২৬)কে।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দুজন হলেন মো. মাসুম (৩৮) ও ইসলামাইল রহমান রাতিন (৩০)। পুলিশের তথ্য অনুযায়ী, মাসুম মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী এবং রাতিন সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় মোহাম্মদ রব্বি সীমান্ত গাজী (২৮), মনির হোসেন (৪০) ও আব্দুর রহমান অমি (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্যমতে, তাদের মধ্যে রব্বি সীমান্ত গাজী পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন পিরোজপুর ইউনিয়নের যুবলীগের সক্রিয় সদস্য এবং আব্দুর রহমান অমি সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন।

ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. উজ্জল মিয়া ও মো. আঃ ছালাম ওরফে সেন্টু মিয়া (৫৫)কে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
15 September 2026

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
15 September 2026

সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta