বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

মো: জয়নাল আবেদীন / ৩৫ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার চালাকচর এলাকায় প্রকাশ্য দিবালোকে এক যুবকের কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন ওই যুবক।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কের বিশনন্দী ইউনিয়নের চালাকচর এলাকার মানিকপুর বাজারের পূর্ব পাশের একটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে। আহত মানিক (১৯) উপজেলার লতব্দী গ্রামের মাসুমের ছেলে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মানিক আড়াইহাজারে অবস্থিত ইউসিবি ব্যাংক ও সিটি ব্যাংক শাখা থেকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। পরে মোটরসাইকেলে করে তিনি বিশনন্দী ইউনিয়নের মানিকপুর এলাকায় তাঁর মামা সাদ্দামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথিমধ্যে চালাকচর এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা চার ব্যক্তি তাঁর মোটরসাইকেল থামানোর নির্দেশ দেন।
তাদের একজনের পরনে ছিল পুলিশের পোশাকের মতো দেখতে একটি কটি।

প্রথমেই তারা মোটরসাইকেলের চাবি নিয়ে নেয়। বিষয়টি চেকপোস্টে তল্লাশি মনে হওয়ায় শুরুতে কোনো সন্দেহ করেননি মানিক।

মানিকের ভাষ্য, চারজনের একজনের কোমরে একটি পিস্তল ছিল। তিনি ভেবেছিলেন তারা পুলিশ সদস্য। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। টাকা রক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে তাঁর হাতে ছুরিকাঘাত করা হয়। এরপর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির পরনে পুলিশের সরকারি পোশাক ছিল না; ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত কটির মতো একটি পোশাক ছিল।

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
26 July 2026

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
26 July 2026

আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta