সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

এইচ এম জোনায়েদ / ৬৬ Time View
Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এসব কর্মী আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করেন।

পরে তারা পালানোর চেষ্টা করলে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।

তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসিমউদ্দিন বলেন, “মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া ১২ জনকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
27 July 2026

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
27 July 2026

সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta