বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

মো: জয়নাল আবেদীন / ৩৮ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

 

সোনারগাঁ সংবাদদাতা (নারায়ণগঞ্জ)ঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণহীন একটি মালবাহী ট্রাকের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় এক পথচারী নিহত এবং অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

 

২৮ জুলাই (মঙ্গলবার) সকালে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মায়া আলম (৪০)। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি এবং ভোলা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি পরিবার নিয়ে স্থানীয় সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া থাকতেন।

আহতরা হলেন-সোনাখালী এলাকার আলিনুর (২৫) ও সুরুজ মিয়া (৩০), বাপলুপুর এলাকার শহিদ (২৮) এবং সোনারগাঁজী এলাকার টিকা খান (৩৫)। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে একটি অটোরিকশা যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
28 July 2026

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
28 July 2026

সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta