বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী রাসেল গ্রেফতার

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

Reporter Name / ৪৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার(১১জুলাই) দিনব্যাপী কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), মোঃ কামাল (৪০), মোঃ আলমগীর (৪৫), মোঃ জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ সুমন (৪১), মোঃ রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। এদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

​উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ তারিখে সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ওই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড)। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত করতে মাঠে নামে।

​সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
11 July 2026

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
11 July 2026

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta