বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের  শিশুদের স্কুল ড্রেস দেওয়া হবে— শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

মো: জয়নাল আবেদীন / ৬৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

জুলাই মাসের মধ্যে ৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের  শিশুদের স্কুল ড্রেস দেওয়া হবে- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

 

সোনারগাঁ  সংবাদদাতাঃ বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি প্রাথমিক স্কুলের বাচ্চাদের ড্রেস দিতে হবে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি পাইলট প্রজেক্ট হিসেবে, আগামী মাসের মধ্যে আমরা ৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুল ড্রেস দিবো। জুলাই মাসের পরে আমাদের প্রজেক্ট নাম্বার পাঁচ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েকে জুতো-মৌজা, প্যান্ট-শার্ট, সেলোয়ার-কামিজ এবং ব্যাগ দেওয়া হবে।

তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

১৩ জুন (শনিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপন করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে ও পানামা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি) র পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ এ বিএম আশরাফ উদ্দিন নিজাম এমপি,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এছারাও অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া মাসুম,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজিব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
14 June 2026

৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের  শিশুদের স্কুল ড্রেস দেওয়া হবে--- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
14 June 2026

৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের  শিশুদের স্কুল ড্রেস দেওয়া হবে--- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta