বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন

মো: জয়নাল আবেদীন / ২২ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন

​নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ)-এর ট্রেড বডি বস্ত্র ব্যাবসায়ী নতুন থানা কমিটি গঠন করা হয়েছে।

এতে ব্যবসায়ী শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত সংগঠনটির এক বিশেষ কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন।

সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং জিএম হাবিবুল্লাহর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্যবৃন্দ এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বলেন, ইসলাম সততার সাথে ব্যবসাকে সবসময় উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। তাই ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ববোধ থেকে সৎ ও কল্যাণমুখী ব্যবসায় মনোযোগী হতে হবে।

​ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে নবগঠিত এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
16 September 2026

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
16 September 2026

সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta