বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

মো: জয়নাল আবেদীন / ৩০ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৫০)। তিনি কাঁচপুর উত্তরপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার একটি এলাকায় সড়কের পাশে অজ্ঞাতপরিচয় অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ। পরবর্তীতে নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। জানা গেছে, আইয়ুব আলী কাঁচপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা এবং তাঁর সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার একজন উপপরিদর্শক (এসআই) বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

 

 

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
16 September 2026

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
16 September 2026

সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta