বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম

মো: জয়নাল আবেদীন / ৩৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Oplus_131072

নারায়ণগঞ্জ মহানগরী ছাত্রশিবিরের ৪০০ প্লাস মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—নারায়ণগঞ্জে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম

​ইউসুফ আলী প্রধান নারায়ণগঞ্জ প্রতিনিধি: “মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ+ সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এস এস সি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি। কেবল জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং মেধা, সততা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন দেশের রাজনীতি করে, নিজে, ছেলেকে দেশে পড়ায় না। একটু কাশি হইলেও সিঙ্গাপুরে চিকিৎসা দিতে নিয়ে যায়। দেশের মন্ত্রীরা, এমপিরা যখন ঢাকা মেডিকেল কলেজে, নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে, সেদিনই এই দেশটায় কেবলমাত্র উন্নত হবে বলে ধরে নেয়া যায়।

কিছু হলে—শেখ হাসিনা বলে ডিসেম্বরে দেশে আসবে, ভাওতাবাজ একটা রাজনৈতিক দল ছিল এটা। যার ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, তার চাচতো ভাই, খালতো ভাই, তালতো ভাই যা আছে—একটারও ছেলে-মেয়ে এই দেশে থাকতো না। সবগুলোকে বিদেশে, বিদেশী পাসপোর্ট দিয়ে দিছে। দেশে আনার কোনো দরকার নাই।

​কিন্তু দেশের রাজনীতি করে মানুষের ঘাড় মটকে ২৩৪ বিলিয়ন ডলার ১৫ বছরে পাচার করেছে! দেশে কত টাকা লুটপাট করেছে, কত ব্যাংক ডাকাতি করেছে—এগুলোর হিসাব বাদ, শুধু ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে, যা দিয়ে বাংলাদেশের পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টা পদ্মা সেতু বানানো সম্ভব ছিল!”

তিনি আরো বলেন সুতরাং আমরা বলতে চাই, আমাদের ভেতরে যেন সেই সততাগুলো গ্রো-আপ করে। ইসলামী ছাত্রশিবির তার জন্মলগ্ন থেকে, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি থেকে যে মানুষগুলোকে তৈরি করেছে, সেই মানুষদেরকে আমরা বলতে পারি বুকে হাত দিয়ে—তারা দুর্নীতির সাথে জড়িত না, স্বজনপ্রীতির সাথে জড়িত না। এই মানুষগুলো সরকারি যে দপ্তরেই কাজ করুক না কেন, বেসরকারি যেখানেই চাকরি করুক না কেন, তারা সততার সাথে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে জাতিকে উন্নত করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে।

​নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার বলেন এই অর্জনকে কাজে লাগিয়ে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে হবে। শুধু দরকার নৈতিকতার পরিবর্তন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, সাবেক মহানগর শিবির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সাঈদ সারোয়ারসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

​আলোচনা সভা শেষে উপস্থিত ৪০০ প্লাস জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
17 September 2026

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি---নুরুল ইসলাম সাদ্দাম

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
17 September 2026

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি---নুরুল ইসলাম সাদ্দাম

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta