জুলাই মাসের মধ্যে ৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুল ড্রেস দেওয়া হবে- শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
সোনারগাঁ সংবাদদাতাঃ বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি প্রাথমিক স্কুলের বাচ্চাদের ড্রেস দিতে হবে। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি পাইলট প্রজেক্ট হিসেবে, আগামী মাসের মধ্যে আমরা ৪.৫ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্কুল ড্রেস দিবো। জুলাই মাসের পরে আমাদের প্রজেক্ট নাম্বার পাঁচ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের ছেলেমেয়েকে জুতো-মৌজা, প্যান্ট-শার্ট, সেলোয়ার-কামিজ এবং ব্যাগ দেওয়া হবে।
তিনি বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
১৩ জুন (শনিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষ রোপন করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে ও পানামা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি) র পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ এ বিএম আশরাফ উদ্দিন নিজাম এমপি,নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
এছারাও অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুইয়া মাসুম,নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু,যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ