রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে র‍্যাব-১১’র অভিযানে ১৯৫৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সরকার ফ্যাসিবাদী স্টাইলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে —-মুহাম্মদ হাফিজুর রহমান সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা সোনারগাঁয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন তরুণীর- তারপর যা ঘটল আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মো: জয়নাল আবেদীন / ২৮ Time View
Update Time : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামের অপর এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

৩১ জুলাই (শুক্রবার) বেলা ১১টার দিকে উপজেলার পৌরসভা এলাকার বিজয় স্তম্ভ সংলগ্ন চিলারবাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগে তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। অসুস্থ রোজা ও নিহত আয়ান সম্পর্কে মামা-খালা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়ান, রোজা ও শান্তা নামের তিন শিশু চিলারবাগ এলাকার একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় কয়েকজন পথচারী তাদের বাড়ি ফিরে যেতে বললেও তারা গোসল করতে থাকে। একপর্যায়ে শান্তা বাড়িতে ফিরে এলেও আয়ান ও রোজা পুকুরের পানিতে খেলাধুলা করতে গিয়ে তলিয়ে যায়।

স্বজনরা দীর্ঘ সময় তাদের না পেয়ে খোঁজখবর শুরু করলে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে শিশুরা পুকুরে গোসল করছিল। পরে স্বজনরা পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। প্রথমে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আয়ানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রোজা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত ও অসুস্থ শিশুর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
01 August 2026

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
01 August 2026

সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta