সোনারগাঁয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন তরুণীর- তারপর যা ঘটল
নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের শিংলাব এলাকায় বিয়ের দাবিতে নাইম নামের এক যুবকের বাড়িতে অনশন করছেন সুমি নামের নরসিংদীর শিবপুরের এক তরুণী।
গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) সকালে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্থানীয়ভাবে এর কোনো সমাধান হয়নি এবং বর্তমানে মেয়েটি ওই যুবকের বাড়িতেই অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা সুমির সঙ্গে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের শিংলাব এলাকার নাইমের দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এই দীর্ঘ সময়ে তারা বিভিন্ন স্থানে একাধিকবার দেখা করেছেন এবং ঘুরতে গিয়েছেন। সম্পর্কের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নাইম তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
ভুক্তভোগী সুমি জানান, বিয়ের আশ্বাস দিয়ে নাইম তার সঙ্গে বিভিন্ন সময় মেলামেশা করেছেন। কিন্তু এখন বিয়ের কথা বললে নাইম ও তার পরিবার তা অস্বীকার করছে এবং বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। নাইমের পরিবারও এই বিয়েতে পুরোপুরি রাজি নয়।
এদিকে কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন সুমি। তবে দীর্ঘ সময় ধরে অনশন চললেও এখনো পর্যন্ত স্থানীয়ভাবে কোনো কার্যকর সমাধান মেলেনি।