শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

Reporter Name / ৭৪ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

 

সোনারগাঁ প্রতিনিধি: লাইসেন্স নবায়ন না করে হাসপাতাল পরিচালনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে নারয়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি বেসরকারি হাসপাতালকে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত রয়েল স্পেশালিস্ট হাসপাতাল ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেন কাচঁপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম।
এসময় তিনি বলেন, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। প্যাথলজি ল্যাবেও অব্যবস্থাপনা থাকায় এসব অনিয়মের দায়ে মেডিকেল প্র্যাকটিসজ বেসরকারি ও ল্যাবরেটারী(নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ৯ এর ক,খ,ঘ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী রয়েল স্পেশালিস্ট হাসপাতাল দেড় লাখ টাকা ও মেডি কেয়ার জেনারেল হাসপাতালে এক লাখ বিশ হাজার টাকা করে মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়। এসময় মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়।
এধরনের অভিযান অব্যবহ থাকবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও)মোস্তাফিজুর রহমান দিগন্ত সহ পুলিশ সদস্যরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
01 August 2026

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
01 August 2026

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta