শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে কুরআন-হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে ——মাওলানা মুহাম্মদ শাহজাহান নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ* সিদ্ধিরগঞ্জে ডাকাত সাহেব আলী হত্যা সন্ত্রাসী সাজ্জাদকে ঘিরে নানা অভিযোগ

সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী

মো: জয়নাল আবেদীন / ২৬ Time View
Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজার জেলার চকরিয়া থানার মাতারবাড়ী মকডিল গ্রামের আঃ সাত্তারের স্ত্রী মোছা. ফাতেমা (৪৫) এবং একই থানার ইলিশিয়া লাল ব্রিজ গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী মোছা. খালেদা (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার দুই নারীর হেফাজত থেকে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিস্তার রোধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
30 October 2026

সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
30 October 2026

সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta