শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে

জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা

মো: জয়নাল আবেদীন / ২২ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Oplus_131072

জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসান। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) জামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুচারচর গ্রামে জুমার নামাজ আদায় ও স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

জুমার নামাজের আগে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা ইব্রাহিম হোসেন বলেন, “আপনারা গত ৫৪ বছরে অনেক চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এখন সময় এসেছে একজন সৎ ও আদর্শবান নেতৃত্ব নির্বাচিত করার, যিনি প্রতিটি ক্ষেত্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন।”

নামাজ শেষে তিনি ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচিত হন এবং নির্বাচনী সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বাড়ির পুরুষ ও নারী সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

প্রচারণাকালে গ্রামের শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রার্থীকে দেখতে ছোট ছোট শিশুরা এগিয়ে এলে তিনি তাদের হাতে চকলেটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় নারী ও বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় কয়েকজন নারীও এলাকার উন্নয়নে সৎ ও আদর্শবান নেতৃত্বের প্রত্যাশার কথা জানান।

পরবর্তীতে মুচারচর গ্রামের একটি বাজারে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা ইব্রাহিম হোসেন। এ সময় তিনি বলেন, “আপনারা আজ আমাকে যেভাবে দেখছেন, নির্বাচিত হয়ে আপনাদের সেবক হতে পারলেও আমি এভাবেই থাকতে চাই। আমার মধ্যে কোনো অহংকার আসবে না এবং আমার পকেটে এক টাকাও হারাম উপার্জনের টাকা ঢুকবে না।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে বিভিন্ন খাতে সরকারি বরাদ্দ আসে। এসব বরাদ্দের প্রতিটি টাকার হিসাব জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা হবে। জনগণকে সঙ্গে নিয়েই ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার প্রতিশ্রুতিও দেন তিনি।

পথসভা শেষে আবারও স্থানীয়দের সঙ্গে কুশল ও মুসাফা বিনিময়ের মাধ্যমে দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন এই চেয়ারম্যান প্রার্থী।

স্থানীয় পর্যায়ে জনসংযোগ, বাড়ি বাড়ি গিয়ে পরিচিত হওয়া এবং উন্নয়ন ও স্বচ্ছতার প্রতিশ্রুতির মধ্য দিয়ে জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজের অবস্থান তুলে ধরছেন মাওলানা ইব্রাহিম হোসেন। তাঁর এই ধারাবাহিক প্রচারণা ইউনিয়নের নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
31 October 2026

জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
31 October 2026

জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta