শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত  জামপুরে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হাসানের ব্যাপক গণসংযোগ-  জনমনে নতুন আশা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪০ সোনারগাঁয়ে ইয়াবার বড় চালানসহ গ্রেফতার ২ নারী ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার  বিএনপি নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেম্বারপ্রার্থী নুরুল ইসলাম সোনারগাঁয়ে ডাকাতের কবলে ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি সোনারগাঁয়ে তিতাসের অভিযান, ৪ চুন কারখানার ১০টি ভাট্টি উচ্ছেদ উচিতপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তরুণ নেতা হানিফার জনপ্রিয়তা তুঙ্গে

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত 

মো: জয়নাল আবেদীন / ২৪ Time View
Update Time : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি:

সরকারি নির্দেশনার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার পূর্ব নির্ধারিত পরিষ্কার পরিচ্ছন্ন ডেঙ্গু মশক নিধন দিবস পারিত হয়েছে। এ কর্মসূচীতে এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারন ও নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হয়েছে ।

জানা যায় শিক্ষা মন্ত্রনালযের নির্দেশনার আলোকে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১২/০৯/২৬ তারিখ থেকে শুরু করে ৩ মাস প্রতি শনিবার পরিস্কার পরিছন্নতার বিশেষ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ ৩১শে অক্টোবর ২০২৬ ইং তারিখে শনিবার সোনারগাঁ উপজেলার কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি ডেঙ্গু মশক নিধন দিবস বাস্তবায়িত হয়েছে। পূর্ব নির্ধারিত প্রতি শনিবারের সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন দিবস কে ” ডেঙ্গু মশক নিধন দিবস ” পালন করতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

কাইকারটেক নবাব হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয় ঘুরে দেখা যায়, এখানে শিক্ষক – শিক্ষার্থী ও স্কাউটসহ সকলে মিলে বিদ্যালয় এর আঙ্গিনা, শ্রেণিকক্ষ, খেলার মাঠ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করছে। সেই সাথে তারা ডেংগু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে একটি র‍্যালির আয়োজন করে।

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়েদুর রহমানের নেতৃত্বে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপন্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো: নুর হোসেন, ফারজানা ইয়াছমিন মো: তোফাজ্জল হোসেন, অঞ্জলি সরকার, মো: মামুন মোগল মো: নূরউদ্দিন, মতিয়ার রহমান মোসা: রাবেয়া বসরি আলো, শামীম, হিমেল সহ কয়েক শত শিক্ষার্থী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
31 October 2026

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
31 October 2026

কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত 

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta