শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা সোনারগাঁয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অনশন তরুণীর- তারপর যা ঘটল আড়াইহাজারে জামায়াতের নেতা-কর্মীদের উপর বিএনপির সন্ত্রাসী হামলায় জেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদ আড়াইহাজারে বিএনপির হামলায় ১ সাংবাদিকসহ ২ জামায়াত কর্মী মারাত্মক আহত বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ

বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা

মো: জয়নাল আবেদীন / ৭ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
oplus_2

বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর জামায়াত সভাপতি নূরুল আমিনসহ নেতা কর্মীদের ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা ও আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী আড়াইহাজার উপজেলা শাখা। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে। অথচ ২৪ জুলাই আন্দোলনের জন্যই তারা এখন ক্ষমতায়।

 

আজ ৩১ জুলাই (শুক্রবার) বিকেলে সরকারী দলের যুব সংগঠন যুবদল নেতা আলী আকবর, ছাত্রদলের সরকারী সফর আলী  কলেজ সভাপতি হৃদয় ও আরাফাত সানির নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আড়াইহাজার পৌরসভার বড় মসজিদ সড়কে আবস্থিত ধানসিড়ি কম্পিউটারের দোকানে ন্যাক্কারজনক হামলা করে পৌর জামায়াতের সভাপতি নূরুল আমিন, পৌর কমিটির সদস্য কামরুল হাসান মঞ্জু এবং স্থানীয় সাংবাদিক বশির আহমদকে মারাত্মক আহত করে।

উল্লেখ্য জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ০১ আগস্ট দেশের সব জেলা উপজেলায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে আড়াইহাজার উপজেলা জামায়াতে ইসলামী পৌর শহরে গণমিছিলের ঘোষণা দেয়। জুলাই সনদ বাস্তবায়ন ও গণমিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে জনাব কামরুল ইসলাম মঞ্জু তার ব্যক্তিগত ফেসবুক পেইজে পোষ্ট দেয়। এ ঘটনায় যুবদল নেতাসহ ছাত্রদলের সন্ত্রাসীরা কামরুল ইসলাম মঞ্জুর দোকানে প্রবেশ করে বলতে থাকে কেন জুলাই সনদ বাস্তবায়নের দাবী জানিয়ে পোষ্ট দিয়েছে? এ কথা বলেই তারা ২০/২৫ জন তাঁর ওপর হামলে পড়ে। পাশেই অবস্থানরত পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন ও পপুলার হাসপাতালের কর্মচারী ও সাংবাদিক বশির আহমদ তাদেরকে উদ্ধারে এগিয়ে এলে তাদের দুইজনকেও মারাত্মক জখম করে। বর্তমানে তারা আড়াইহাজার সরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদ সম্মেলনে সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা বললে আপনাদের এত গ্রাত্রদাহ হয় কেন? অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
01 August 2026

বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
01 August 2026

বিএনপি এখন ২৪ জুলাই পূর্ববর্তী হেলমেট বাহিনীর মতো ব্যবহার করছে- অধ্যাপক ইলিয়াস মোল্লা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta