শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
বারদী বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন মোঃ আসাদুজ্জামান  সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব।

Reporter Name / ৫০ Time View
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

​নারায়ণগঞ্জ প্রতিনিধি : অসুস্থ সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাফেজ অলির পাশে এসে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র  খাইরুল ইসলাম সজিব। গুরুতর অসুস্থ হাফেজ অলির উন্নত চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন তিনি।

  1. ​জানা যায়, সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে হাফেজ অলির হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। বিষয়টি জানতে পেরে শুক্রবার (১০ জুলাই) বিকেলে তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এমপি পুত্র ও সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

​এই মানবিক উদ্যোগের বিষয়ে খাইরুল ইসলাম সজিব বলেন, যুবদল হাফেজ অলি আমাদের রাজনীতির সহযোদ্ধা এবং আমার ছোট ভাইয়ের মতো। তার শারীরিক অসুস্থতার কথা শুনে আমি ব্যথিত। একজন মানুষ হিসেবে এবং দলের একজন কর্মী হিসেবে তার বিপদে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। আমি তার সুস্থতা কামনা করছি এবং চিকিৎসার সার্বিক বিষয়গুলোতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক সালে মুছা, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা ও আল আমিন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান ও নোবেল মীর, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাদ হোসেন এবং উপজেলা যুবদল নেতা রোকনসহ স্থানীয় নেতাকর্মীরা।

​তরুণ নেতার এমন মানবিক সহায়তায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে প্রশংসার জোয়ার বইছে। সবাই হাফেজ অলির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
11 July 2026

সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব।

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
11 July 2026

সোনারগাঁয়ে অসুস্থ যুবদল নেতা অলির চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি পুত্র সজিব।

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta