শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ৩০ টি আমগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা নারায়ণগঞ্জে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্রশিবির  সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামী গ্রেফতার

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৪২ Time View
Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড ও বেসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে কাঁচপুর এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং বিসিক শিল্পনগরী এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামানকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮-এর অধীনে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় আইন ও বিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কর্মকর্তারা, সহকারী কমিশনারের পেশকার মো. বায়েজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
06 September 2026

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
06 September 2026

সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta