মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

মো: জয়নাল আবেদীন / ৫৩ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

সোনারগাঁ প্রতিনিধি: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে সোনারগাঁয়ে ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন ও ‘বিশ্বনবীর আদর্শই দুনিয়া ও আখিরাতের কল্যাণ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৭টায় উপজেলার পৌর ভবনাথপুর (থানা রোড) এলাকায় আয়েশা আমজাদ হাসপাতাল সংলগ্ন সোনারগাঁ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁ থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর সকল রুকন এবং বিভিন্ন ইউনিটের সভাপতি ও সেক্রেটারিরা ডেলিগেট হিসেবে অংশ নেন।

সোনারগাঁ দক্ষিণ জামায়াতের আমির মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা অঞ্চল টিম সদস্য মমিনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা জামায়াতের তদারককারী মাওলানা আশরাফুল ইসলাম এবং জামায়াত মনোনীত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ড. আসগর আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার সোহেল রানা।

সম্মেলনের প্রথম সেশনে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ইউনিট সভাপতি ও সেক্রেটারিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় একটি আদর্শ ইউনিট গঠন, ইউনিটের দায়িত্ব-কর্তব্য এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক হাতে-কলমে তুলে ধরা হয়।

পরে নাস্তার বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হয়। এতে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়।

আলোচনায় পবিত্র কোরআনের সূরা আল-আহযাবের ২১ নম্বর আয়াতের মর্ম তুলে ধরে বলা হয়, “অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ—তাদের জন্য, যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।”

বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, ইনসাফ, সততা, আমানতদারি ও কল্যাণ প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি অর্জন করা সম্ভব। তাঁরা সাংগঠনিক দায়িত্বশীলদের নিজেদের চরিত্র গঠন ও মানুষের কল্যাণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
28 August 2026

বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
28 August 2026

বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta