মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক

মো: জয়নাল আবেদীন / ৪৪ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান’ উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী (১ সেপ্টেম্বর – ৩০ সেপ্টেম্বর) ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান-২০২৬’ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন মুন্নার পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক জনাব নুরুল আমিন। সকাল ৭ টা থেকে চাষাড়া মহানগরী শ্রমিক কল্যাণ এর কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রোগামে নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ১১টি থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বিগত ১২ই রবিউল আউয়াল উপলক্ষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মনোজ্ঞ ‘নাতে রাসুল (সা.) সাংস্কৃতিক সন্ধ্যা’ সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ শ্রমিকদের মাঝে দাওয়াতি অভিযান পরিচালনার জন্য প্রতিটি থানা সংগঠনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রদান করেন।

এছাড়া, ১১ দলের ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ‘ঢাকা-চট্টগ্রাম লংমার্চ’ এবং চিটাগাং রোডের পথসভা সফল করতে বৈঠকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। কর্মসূচিগুলোতে সকল স্তরের দায়িত্বশীল ও জনশক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
28 August 2026

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী 'পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান' উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
28 August 2026

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী 'পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান' উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta