মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না—– ওসি আব্দুল বারিক

মো: জয়নাল আবেদীন / ৪৮ Time View
Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Oplus_131072

অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না—– ওসি আব্দুল বারিক

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ “অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না” বলে মন্তব্য করেছেন সোনারগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

 

২৭ আগস্ট (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা হলরুমে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি মাদক, চুরি-ডাকাতি, সামাজিক দাঙ্গা ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করার পাশাপাশি থানাকে সম্পূর্ণ দালালমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 

সভায় নবাগত ওসি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে।

সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, থানায় এসে সাধারণ মানুষ যেন কোনো ঝামেলা ছাড়াই সরাসরি কাঙ্ক্ষিত সেবা পান, তা নিশ্চিত করা হবে। সোনারগাঁও থানায় কোনো দালালচক্রের স্থান হবে না। জনগণের আস্থা অর্জনে পুলিশ শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সোনারগাঁয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, তীব্র যানজট নিরসন ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। নবাগত ওসি এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করার আশ্বাস দেন।

সভায় স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের পাশাপাশি সোনারগাঁও থানার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
28 August 2026

অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না----- ওসি আব্দুল বারিক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
28 August 2026

অপরাধী যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না----- ওসি আব্দুল বারিক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta