বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ- ১০জন আহত

মো: জয়নাল আবেদীন / ১০১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ- ১০জন আহত

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই নেতা ও তাঁদের অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দলটির পদধারী দুই নেতার এ দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। ঘটনায় একটি রাজনৈতিক কার্যালয় ভাঙচুর ছাড়াও উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা বলেন, সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং একই কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্পর্কে তাঁরা আপন দুই ভাই। এই বিরোধের জের ধরেই আজ রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। সংঘর্ষে আব্দুর রউফের পক্ষের আবুবক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, ইয়ানবী, বাবুল হোসেন, রফিকুল ইসলাম এবং আব্দুল জলিলের পক্ষের সবুর খান, আব্দুল লতিফসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, দুই ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের বিরোধ নতুন কিছু নয়। এর আগেও তাঁদের বিরোধের জেরে আষাঢ়িয়ারচর এলাকায় সাধারণ মানুষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় থানায় মামলাও হয়।

বিএনপি নেতা আব্দুর রউফ অভিযোগ করে বলেন, এর আগেও প্রতিপক্ষ আমার লোকজনের বাড়িঘরে আগুন দিয়েছে ও আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে। দুই মাস পর আজ দলীয় কার্যালয়ে অবস্থানকালে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগ অস্বীকার করে আব্দুল জলিল পাল্টা দাবি করেন, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ আমার এক অনুসারীকে একা পেয়ে আক্রমণ করে। পরে আমাকেও কার্যালয়ে অবরুদ্ধ করে মারধর করা হয়। স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু বলেন, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদকর্মীদের মাধ্যমে জেনেছেন। একটি পক্ষ দলের সুনাম ক্ষুণ্ন করতে এমন ঘটনা ঘটাচ্ছে। দলীয় ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
20 August 2026

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ- ১০জন আহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
20 August 2026

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ- ১০জন আহত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta