সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার
নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ব্লেড সজিব গ্রেফতার হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয় এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষের তদারকি ও সোনারগাঁও থানার পুলিশ পরির্দশক(তদন্ত) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় সোনারগাঁও থেকে সজিব ওরফে ব্লেড সজিব(৩০) নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করে। সে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা অঞ্চলের মোঃ শহিদুল্লাহর ছেলে। নারায়ণগঞ্জ ধৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি সহ মোট ১০ টি মামলা আছে। যথাযত পুলিশ প্রহরায আসামীদের কে সোনারগাঁ থানার মামলা মূলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে ।