বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

কাঁচপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিনের ব্যাপক গণসংযোগ ও শোডাউন

মো: জয়নাল আবেদীন / ৯১ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Oplus_131072

কাঁচপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিনের ব্যাপক গণসংযোগ ও শোডাউন

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও শোডাউন করছেন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আল-আমিন। এসময় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উউদ্দীপনা লক্ষ্য করা গেছে।

 

১৮ আগস্ট (মঙ্গলবার) সোনারগাঁয়ের কাঁচপুরের সেনপাড়া ও সোনাপুরে ৪নং ওয়ার্ডে এ গণসংযোগ ও বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে এক সংক্ষিপ্ত পথসভার বক্তব্যে তিনি বলেন, যদি কাঁচপুরের জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে কাঁচপুরে কোন চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজি থাকবে না। কাঁচপুর এর সকল নাগরিক সমস্যার সমাধান করা হবে। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেয়া হবে।

এ সময় তিনি আরো বলেন, আমার প্রতিপক্ষ বন্ধুরা, প্রতিহিংসাবশত আমাকে আওয়ামী দোসর বলতে চায়। আমি তাদের হুশিয়ার করে বলতে চাই, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। আওয়ামী দোসর বলে ট্যাগ দিয়ে এই কাফেলা রুখে দিতে পারবেন না। আমি এই ট্যাগের রাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে বলতে চাই যদি আপনারা এগুলো পরিহার না করেন জনগণ এগুলো প্রতিহত করবে ইনশাআল্লাহ।

গণসংযোগে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী উত্তরের কর্মপরিষদ সদস্য ও কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তদারককারী মাওলানা এনায়েত হোসেন, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ শফিউল্লাহ, কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তরবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা আশিকুর রহমান হুজাইফিসহ অন্যান্য প্রমূখ নেতৃবৃন্দ ও কয়েকশত নেতা-কর্মী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
18 August 2026

কাঁচপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিনের ব্যাপক গণসংযোগ ও শোডাউন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
18 August 2026

কাঁচপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিনের ব্যাপক গণসংযোগ ও শোডাউন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta