বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে “অটো ফাইন সিস্টেম”

মো: জয়নাল আবেদীন / ৫২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Oplus_131072

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে “অটো ফাইন সিস্টেম”

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ

দেশের মহাসড়কে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অত্যাধুনিক প্রযুক্তি ‘অটো ফাইন সিস্টেম’।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ প্রযুক্তি সবার আগে ব্যবহার করা হবে। ১৮ আগস্ট থেকে হাইওয়ে পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে ।

গাজীপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ দৈনিক সংগ্রাম কে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) এই কার্যক্রম উদ্বোধন করবেন।

 

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এই প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে।

আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।

মামলার তথ্য পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস—বিকাশ, নগদসহ অন্যান্য সেবার মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।

প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল হবে।

এ ছাড়া মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বাড়ানো, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতেও এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ এ বিষয়ে যাত্রী সাধারণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা চেয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
17 August 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে "অটো ফাইন সিস্টেম"

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
17 August 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে "অটো ফাইন সিস্টেম"

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta