বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ভুমিকা প্রসংশনীয়— এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান

মো: জয়নাল আবেদীন / ১০০ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ভুমিকা প্রসংশনীয়— এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান

স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা এলডিপির আহ্বায়ক কামাল প্রধান।
সভায় সভাপতিত্ব করেন জেলা এলডিপির সদস্য সচিব মোক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা এলডিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান, এলডিপির কেন্দ্রীয় সদস্য ডা. মনির চৌধুরী এবং নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. মাসুম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল প্রধান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তার আশা-আকাঙ্ক্ষা, ছাত্র-জনতা আন্দোলনে বাস্তব ও প্রতিফলন হতে যাচ্ছে।
কামাল প্রধান বলেন বিএনপির কিছু দায়িত্বশীল নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি, ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত ও অন্যান্য মামলার পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
কামাল প্রধান বলেন, শরিক দলের নেতাকর্মীদের কেবল জাতীয় নির্বাচন এলেই মূল্যায়ন করা হয়, অন্য সময় তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র ভুয়া ফেসবুক আইডি ও ই-মেইল ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে।
নিজের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি একাধিক মামলার শিকার হন। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন এবং বাকি দুটি মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যারা ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের বিষয়ে জোটের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
বক্তব্যের শেষে কামাল প্রধান বিএনপি ও এর শরিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের আশ্রয় না দিয়ে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এতে বিএনপি নেতৃত্বাধীন জোট আরও শক্তিশালী হবে।
আলোচনা সভায় জেলা ও মহানগর এলডিপির নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
06 August 2026

জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ভুমিকা প্রসংশনীয়--- এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
06 August 2026

জুলাই গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর ভুমিকা প্রসংশনীয়--- এলডিপির আলোচনা সভায় কামাল প্রধান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta