বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

মো: জয়নাল আবেদীন / ৪২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Oplus_131072

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, সোনারগাঁও জাদুঘর চত্বরে ময়ূরপঙ্খী স্টেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী জুলাই চেতনা-ভিত্তিক ক্ষুদ্র পরিসরের মেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি সোনারগাঁয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে শতাধিক শিশু অংশ নেয়। এছাড়া বাউল গান, জারিগান, সারিগান, ভাওয়াইয়া, নৃত্য, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং মোজাম্মেল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, ট্যুরিস্ট পুলিশ অফিসার ইনচার্জ এ কে এম মাহাবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব, যুবদল নেতা রনি, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), জুলাই যোদ্ধা শহিদ ইমরানের পিতা আবু সালেহ, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
05 August 2026

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
05 August 2026

সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta