বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত গণভোট, জুলাই সনদ ও গণহত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে অস্ত্রসহ সন্ত্রাসী রাসেল গ্রেফতার রূপগঞ্জের তারাব পৌর ভূমি অফিস যেন দালাল চক্র,অনিয়ম আর ঘুষ বাণিজ্যের হাট ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক

ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক

Reporter Name / ৩৩ Time View
Update Time : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক বয়কট গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদক নির্মূল বিষয়ক জনসচেতনতামূলক সভা ও সেমিনার। বক্তারা বলেন, প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৫ টায় ল্যারী ওয়ার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ জনসচেতনতামূলক সমাবেশে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী জনমত গড়ে ওঠে। নারী-পুরুষ, তরুণ-যুবক, শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই মোঃ জহিরুল ইসলাম, মুসাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী মনির হোসেন, ধামগড় ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ, ধামগড় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, নুরুজ্জামান মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষিত যুবসমাজ ও সচেতন নাগরিকবৃন্দ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাস, হত্যা ও অন্যান্য সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের সামাজিক প্রশ্রয় দেওয়া যাবে না। সমাজের প্রতিটি মানুষকে তাদের বিরুদ্ধে সামাজিক বয়কট গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবারকে সন্তানদের প্রতি আরও সচেতন হতে হবে এবং তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার উদ্যোগ নিতে হবে।

বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবং বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সামাজিক প্রতিরোধ যত শক্তিশালী হবে, মাদক নির্মূলের পথ তত সহজ হবে।

সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। তারা নিজ নিজ এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সমাজের সব স্তরের মানুষকে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
24 July 2026

ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
24 July 2026

ধামগড়ে মাদক নির্মূলে সামাজিক বয়কটের ডাক

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta