বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা

মো: জয়নাল আবেদীন / ৫৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা, আহত ৫

 

সোনারগাঁ সংবাদদাতা (নারায়ণগঞ্জ)-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইদ খন্দকার (৩৬) নামে এক প্রবাসীকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছেন প্রতিপক্ষ । এ ঘটনায় আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের চোত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সাইদ খন্দকার ও তার পরিবারের সঙ্গে তার চাচা ইসমাইল খন্দকার, আজমাইল খন্দকার, হাসমত খন্দকার, আব্দুল আলী খন্দকার ও চাচাত ভাই শফিকুল খন্দকার, সাদিকুর খন্দকার, শান্ত খন্দকারদের বিরোধ চলছিল। এই ঘটনার জের ধরে শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় আওয়ামীলীগ নেতা ইসমাইল খন্দকারের নেতৃত্বে আজমাইল খন্দকার, হাসমত খন্দকার, ও চাচাত ভাই শফিকুল , সাদিকুর , শান্তসহ ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সাইদ খন্দকারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে তার পরিবার তাকে বাচাতে এগিয়ে আসলে তাদের উপরও হামলা করেন। স্থানীয়রা সাইদ খন্দকারকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে এবং বর্তমানে সাঈদ খন্দকারের অবস্থা আশঙ্কা জনক। সংঘর্ষে আরও ৪ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
19 July 2026

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
19 July 2026

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta