বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে সিএনজির চাকা চুরি! চোর আতঙ্কে গ্রামবাসী ​

মো: জয়নাল আবেদীন / ১১২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সিএনজির চাকা চুরি! চোর আতঙ্কে গ্রামবাসী

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জগনাদি গ্রামে জলিল মোল্লা নামের এক ব্যক্তির সিএনজিচালিত অটোরিকশার দুটি চাকা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই চালকসহ গ্রামবাসী চোর আতঙ্কে রাত কাটাচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে জগনাদি গ্রামের মসজিদের সামনে থেকে রাতুল নামের এক ব্যক্তির সিএনজির চাকা চুরি হয়। সেই চুরির ঘটনার পর থেকেই গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। চোর আতঙ্ক থেকে বাঁচতে এবং নিজের উপার্জনের একমাত্র মাধ্যমটি সুরক্ষিত রাখতে চালক জলিল মোল্লা মসজিদের সামনে সিএনজি না রেখে, গ্রামের বেশ ভেতরে মহসিন ভূঁইয়ার বাড়ির সামনে সেটি পার্কিং করা শুরু করেন। কিন্তু চোর চক্রের হাত থেকে শেষ রক্ষা হয়নি। গতকাল রাতে চোরেরা অত্যন্ত নিখুঁতভাবে তার সিএনজির দুটি চাকাই খুলে নিয়ে যায়।
​ভুক্তভোগী সিএনজি চালক জলিল মোল্লা ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন,
​”সাম্প্রতিক সময়ে আমাদের জগনাদি গ্রামে চুরির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এত ভেতরের একটা বাড়ির সামনে গাড়ি রেখেও শেষ রক্ষা হলো না। আমরা আমাদের মালামাল ও জিনিসপত্রের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। গ্রামে ঘন ঘন বহিরাগত ও চোর প্রবেশ করছে। আমি প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি, তারা যেন দ্রুত আমাদের গ্রামের নিরাপত্তার ব্যবস্থা করেন এবং এই চোর চক্রকে ধরে আইনের আওতায় আনেন।”
​এদিকে এই চুরির ঘটনার পর পুরো জগনাদি গ্রাম জুড়ে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, বর্তমান পরিস্থিতিতে গ্রামের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। ঘরের বাইরে কোনো জিনিসপত্র রাখার উপায় নেই, মুহূর্তের মধ্যেই তা চুরি হয়ে যাচ্ছে। রাতের বেলা তো বটেই, এমনকি দিনের বেলাতেও মানুষ এখন চোর আতঙ্কে ভুগছেন।
​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ গ্রামবাসী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

One response to “সোনারগাঁয়ে সিএনজির চাকা চুরি! চোর আতঙ্কে গ্রামবাসী ​”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
18 July 2026

সোনারগাঁয়ে সিএনজির চাকা চুরি! চোর আতঙ্কে গ্রামবাসী ​

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
18 July 2026

সোনারগাঁয়ে সিএনজির চাকা চুরি! চোর আতঙ্কে গ্রামবাসী ​

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta