বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

মো: জয়নাল আবেদীন / ৪৭ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাপ দাদার ভিটেমাটি রক্ষার্থে ৯ দফা দাবিতে ভূমিদস্যূদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ,দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।

শুক্রবার (১৭ জুলাই)বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী মোড় এলাকায় অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জমির মালিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রূপগঞ্জ অফিসার এসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক, সাবেক সেনাকর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস, আহসানুল্লাহ মাস্টার, এ্যাড. নাজমুল, সামাজিক সংগঠন নেতা ইউসুফ চৌধুরী সহ আরো অনেকে।

মানববন্ধনে ভুক্তভোগী অফিসার এসোসিয়েশনের উপদেষ্টা আবুবক্কর সিদ্দিক, বলেন, কায়েতপাড়ায় একটি আবাসন কোম্পানি কৃষকের নাম মাত্র জমি কিনে কয়েকটি গ্রাম জোরপূর্বক বালু দিয়ে ভরাট করে ফেলেছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় কৃত্রিম বন্যার রূপ ধারণ করছে। সারাবছরই বালুর পানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। আবাসন কোম্পানিটি তাদের ডিমারগেশন করে এবং কৃষকের জমি ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করুক নয়তো প্রশাসন তাদের অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে ভুক্তভোগী বক্তারা অভিযোগ করে বলেন, একটি প্রভাবশালী আবাসন কোম্পানি দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জমির প্রকৃত মালিকদের হুমকি-ধমকি দিয়ে দখল নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে দখলচেষ্টা বন্ধ করতে হবে। বৈধ মালিকানাধীন জমি রক্ষায় তারা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকদের অধিকার নিশ্চিত করার দাবি তুলে ধরেন ।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
17 July 2026

ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
17 July 2026

ভিটে মাটি রক্ষায় ভূমিদস্যূদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta