বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা প্রদান

মো: জয়নাল আবেদীন / ৪৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা প্রদান

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ
রূপগঞ্জের তারাব পৌরসভায় মানবসেবার এক অনন্য উদ্যোগে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, ওষুধ এবং চশমা প্রদান করা হয়েছে। হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশন এবং ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, তারাব পৌরসভার যৌথ উদ্যোগে এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের সরাসরি অংশগ্রহণে বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়। রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। পরীক্ষায় ৭৫ জন রোগীর চোখে ছানি শনাক্ত হয়। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতালেব ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. তানভীর হাসান মিলন এবং বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট রাসেদুল ইসলাম।

মো. নজরুল ইসলাম বাদলের সঞ্চালনায় এবং হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়।

বক্তারা মানবসেবার গুরুত্ব তুলে ধরে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র পদপ্রার্থী খন্দকার মো. আল-আমিন তারাব পৌরসভার জলাবদ্ধতা, গ্যাস সংকট, মাদক, সন্ত্রাস ও কর ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসেন মাদক, সন্ত্রাস ও সুদভিত্তিক অনিয়মের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি মো. হাফিজুর রহমান ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মোতালেব ভূঁইয়া, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন।

আরো উপস্থিত ছিলেন, ডাক্তার মোবারক উল্লাহ, মো: কাউসার, মো: আবুল খায়ের সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সভাপতির বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বাবুল বলেন, মানুষের কল্যাণে হাজী মানিক ভূঁইয়া ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে।

দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন আগত রোগী ও তাদের স্বজনরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
16 July 2026

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা প্রদান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
16 July 2026

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা প্রদান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta