শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগায়ে উন্নয়ন কাজের উদ্বোধন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি—মাওলানা আঃ জব্বার অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হবেন না—- চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল  হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সোনারগাঁয়ে এনসিপির মশাল মিছিল ও বিক্ষোভ আড়াইহাজা‌রে গণপিটুনিতে ছিনতাইকারী হসপিটালে ভর্তি সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের ধাক্কায় পথচারী নিহত সোনারগাঁয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে বিএনপি’র কর্মীকে পিটিয়ে হত্যা সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা আড়াইহাজারে প্রকাশ্য দিবালোকে আড়াই লাখ টাকা ছিনতাই, ছুরিকাঘাতে যুবক আহত

ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

Reporter Name / ৫৩ Time View
Update Time : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় কারখানার আশপাশের বাড়িঘর ও কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সোয়া ২টার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলা মোড় এলাকায় হলি ফেব্রিক্স নামে একটি ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মামুন (২৩) ও আশ্রাফুল আলম (৩৬)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানান, রাত সোয়া ২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো সস্তাপুর এলাকা কেঁপে ওঠে। এ সময় কারখানার চারপাশের দেয়াল, টিনের চাল, দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের অনেক বাড়ির জানালার কাচও ভেঙে যায়।

স্থানীয়দের দাবি, সস্তাপুর গাবতলা এলাকায় জুট ও কাঁচা গাছ পুড়িয়ে তিনটি ডাইং কারখানা পরিচালনা করা হচ্ছে। এসব কারখানা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পরিবেশ দূষণ হচ্ছে। এর আগে কারখানাগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালেও অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয়রা আরও জানান, বিস্ফোরণের সময় বয়লারের প্রায় ৮ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া লোহার একটি প্লেট উড়ে গিয়ে প্রায় এক হাজার গজ দূরে মাসুম মিয়ার আধাপাকা ঘরের চালে পড়ে। এতে ঘরটির ব্যাপক ক্ষতি হয়। লোহার প্লেটটি ৮ তলা বিশিষ্ট স্যামসন্স সোয়েটার গার্মেন্টসের ওপর দিয়ে উড়ে যায় বলেও জানান তারা।

কারখানার মালিক পক্ষের অংশীদার রেজাউল জানান, নতুন একটি বয়লার পরীক্ষা করার সময় আগুন আটকে গিয়ে বয়লারের চুলায় বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের যেসব বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

2 responses to “ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
16 July 2026

ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
16 July 2026

ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta