বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ রূপগঞ্জে র‌্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য গ্রেপ্তার,১০ যুবক উদ্ধার সোনারগাঁয়ে ১২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁয়ে গোপন বৈঠকের সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা দুলাল গ্রেপ্তার

Reporter Name / ২১৯ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গোপন বৈঠক চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দি জাইদারগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মাহমুদুল হাসান দুলাল, যিনি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কামরুলের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে একটি বৈঠক চলছিল বলে দাবি করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যরা পালিয়ে গেলেও মাহমুদুল হাসান দুলালকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মাহমুদুল হাসান দুলাল দীর্ঘদিন সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপন বৈঠক করে আসছিলেন বলে পুলিশের দাবি।

এ বিষয়ে এএসআই কামরুল বলেন, “গোপন বৈঠকের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মাহমুদুল হাসান দুলালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোনারগাঁ থানায় নিয়ে আসা হয়েছে।”

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

2 responses to “সোনারগাঁয়ে গোপন বৈঠকের সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা দুলাল গ্রেপ্তার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
12 July 2026

সোনারগাঁয়ে গোপন বৈঠকের সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা দুলাল গ্রেপ্তার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
12 July 2026

সোনারগাঁয়ে গোপন বৈঠকের সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা দুলাল গ্রেপ্তার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta