বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার

মো: জয়নাল আবেদীন / ৮৬ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

 

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫)কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত সোহানের পিতার নাম দুলাল হোসেন। তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা।

 

সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়,

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন (বুধবার) সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য গুরুতর অপরাধসহ মোট ১৯টি মামলা রয়েছে।

এসব মামলার মধ্যে অধিকাংশেই তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪, ৩৯৫, ৩৯৭, ৩৯৯, ৪০২, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক, ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
01 July 2026

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার 'জঙ্গি সোহান' গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
01 July 2026

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার 'জঙ্গি সোহান' গ্রেফতার

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta