বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: জয়নাল আবেদীন / ৫০ Time View
Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াত প্রচারের সময় বাউল দলের অনুসারী গোষ্ঠী অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা গুরুতর আহত হন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা বাসষ্ট্যান্ড শত শত তৌহিদী জনতা জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে লিখিত বক্তব্য দেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ন সম্পাদক হযরত মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী। এ সময় উপস্থিত ছিলেন- ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমী, যুগ্ন সম্পাদক মাওলানা কামরুল হাসান, মাহবুব জালালাবাদী, মুফতি নুরুজ্জামান শিবলী, মাওলানা ইউসুফ ফরিদী প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৭ জুন রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বাউল গানের আসর চলছিল। পাশেই ইসলাম প্রচার করতে গেলে বাউল দলের অনুসারী লোকজন আলেম-ওলামাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেন তারা। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আলেম-ওলামারা। শান্তিপূর্ণ ধর্মপ্রচার কাজে বাঁধা দেয়ায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থাণীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। হামলাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
01 July 2026

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
01 July 2026

রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta