শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন

মো: জয়নাল আবেদীন / ২৫ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ
রাজধানীর পূর্বাচল নতুন শহরে সার্বিক নিরাপত্তায় ১ নম্বর সেক্টর এলাকায় ঢাকা মেট্রো পলিটন( ডিএমপি) এর অধীনে বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের আইজিপি মোঃ আলী হোসেন ফকির এ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ আহমদসহ পুলিশ ও রাজউকের উর্দ্ধতন কর্মকর্তারা।

এ সময় আইজিপি মোঃ আলী হোসেন ফকির তার বক্তব্যে বলেন, রাজধানী ঢাকার উপর চাপ কমাতে তৈরী করা হচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। এ শহরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসছে।
​পূর্বাচল নতুন শহরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্বাচলের ১ নং সেক্টরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বরকাউ পুলিশ ক্যাম্প, পূর্বাচল।
ভবিষ্যতে এখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে। যেখানে প্রায় ৬ হাজার ৫’শ ২৪ জন নতুন জনবল নিয়োজিত করার প্রস্তাব রয়েছে।

আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পর্শি পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে রাজধানী ঢাকা শহর পূর্বাচল পর্যন্ত বিস্তার লাভ করবে এবং সরকারের পরিকল্পিত সুদূরপ্রসারী নগরায়ন বাস্তব রূপ পাবে।

তিনি আরো বলেন, পূ্র্বাচল নতুন শহর প্রকল্পের অধীনে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইন, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
01 July 2026

পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
01 July 2026

পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta