বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কাণ্ডারি—নুরুল ইসলাম সাদ্দাম সোনারগাঁয়ে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত সিদ্ধিরগঞ্জে আইবিডাব্লিউএফ ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৬ জন গ্রেফতার হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায়-০৩ জন, ওয়ারেন্টভূক্ত-০৪ জন, ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ -০১ জন, নিয়মিত মামলায়-০২জন, মাদকসেবী ১৪ জন সহ মোট-২৪ জন গ্রেফতার। হারানো বিজ্ঞপ্তি। গতকাল  ১২/০৯/২০২৬ সকাল ১০ ঘঠিকার সময় ছেলেটি বাসা থেকে বের হয়,তার পর থেকে আর খুজে পাওয়া যাচ্ছে না। রূপগঞ্জে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের মীমাংসা করে হামলার শিকার মধ্যস্থতাকারী

রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মো: জয়নাল আবেদীন / ৫২ Time View
Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

 

 

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান দেয়া হচ্ছে।

গত ২৫জুন বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে এ অভিযোগ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ছাদে পানি জমে থাকে। বিদ্যালয়ের ছাদ রক্ষার জন্য ছাদ বাগান করা যাবে না। ভবনের ছাদ পরিষ্কার রাখতে হবে। বিদ্যালয়ের একটি ভবনের ছাদ ডেমেজ হওয়ার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে  ছাত্র ছাত্রী ও শিক্ষকরা শ্রেণি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় ভবনের বিভিন্ন কক্ষের ভিতরে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। ওয়ালে দেখা দিয়েছে ফাটল।

উত্তর পার্শ্বের ভবনের পশ্চিম পার্শ্বের ছাদ ঘেঁষে একটি গাছ মোটা হয়ে প্রায় এক ফুট পরিমাণ ছাদের ভিতরে প্রবেশ  করেছে। প্রচন্ড ঝড়ের সময় বাতাসে গাছ দুলে ভবনের ছাদে ধাক্কা লাগার কারণে ভবনে ফাটল ধরে গেছে। বৈদ্যুতিক তার বেয়ে পানি পড়ে  বিদ্যুত স্পৃষ্ট হয়ে যেকোন সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। ছাদের উপর ঝুলে থাকা গাছের ডালপালা থেকে পাতা ঝরে ছাদে পড়ে এবং বৃষ্টি শেষ হওয়ার পরও দুই তিনদিন ছাদে জমে থাকা পানি গড়িয়ে পড়ে।

এমতাবস্থায় ছাদের উপরের গাছের ডাল-পালা কেটে ফেলতে হবে।  ভবনের পশ্চিম পার্শ্বের মারাত্মক ক্ষতিকর গাছটিও কেটে ফেলতে হবে। অন্যথায় দুর্ঘটনা ঘটতে পারে।

পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীনা রাণী ভৌমিক বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার বলেন, আমি মাত্র কয়েকদিন হয়েছে রূপগঞ্জে এসেছি। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
27 June 2026

রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
27 June 2026

রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta