শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধভাবে ফুটপাত দখল ও পার্কিং -১৫ জনকে গ্রেফতার ও জরিমানা  নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব বার্ষিকীর মাসব্যাপী কর্মসূচী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গি সোহান’ গ্রেফতার রূপগঞ্জে ইসলাম প্রচারে বাঁধা -প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা কহিনুর বহিষ্কার পূ্র্বাচলে বরকাউ পুলিশ ক্যাম্প এর উদ্বোধন সোনারগাঁয়ে ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার -২০০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার সোনারগাঁয়ে বিএনপির মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ২ অবৈধ চুনা কারখানা উচ্ছেদ ও জরিমানা রূপগঞ্জের পিতলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

রূপগঞ্জে পূর্ব শত্রুতার কারণে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

মো: জয়নাল আবেদীন / ১৩ Time View
Update Time : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

রূপগঞ্জে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন বসতবাড়িতে হামলা,ভাংচুর চালিয়ে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার(২৪ জুন) রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনায় হামলাকারী কাজী তানভীরসহ পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতদের মেয়ে কাজী তানজিলা।

ব্যবসায়ী কাজী আব্দুল কালাম বলেন ,বাড়ির জমি জমা নিয়ে আতলাপুর এলাকার কাজী তানভীরদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধ ধরেই কাজী তানভীর নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী কাজী আবদুল কালামের বসতবাড়িতে হামলা ভাংচুর চালায়। এসময় প্রতিবাদ করতে গেলে কাজী আব্দুল কালাম ও তার স্ত্রী পারুল আক্তারকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আপনাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
26 June 2026

রূপগঞ্জে পূর্ব শত্রুতার কারণে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta
26 June 2026

রূপগঞ্জে পূর্ব শত্রুতার কারণে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

www.narayanganjbarta.net |
fb.com/narayanganjbarta